নিখোঁজ স্কুলছাত্রীর দেহ উদ্ধার
দি নিউজ লায়ন; শনিবার নিখোঁজ অষ্টম শ্রেণীর ছাত্রীর দেহ গঙ্গা ঘাটের পাট থেকে উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সাগরদিঘী এলাকায়। মৃত ওই ছাত্রীর নাম রুপালি খাতুন (১৪)। মৃতদেহ উদ্ধার করে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে পাঠানো হয়।পরিবারের লোকের অভিযোগ ওই স্কুলছাত্রী কে খুন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রঘুনাথগঞ্জ থানার ওমরপুরের বাসিন্দা ওই ছাত্রী দিন কয়েক আগে পার্শ্ববর্তী সাইদাপুরে তার মামার বাড়িতে বেড়াতে আসে। সেখান থেকেই একদিন আগে নিখোঁজ হয়ে যায় সে। খোঁজাখুঁজির পরও তার কোনও সন্ধান পাওয়া যায়নি।
অবশেষে এদিন দুপুরে কয়েক কিলোমিটার দূরে সাগরদিঘির সুন্দরপুর গঙ্গায় তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। কিশোরীর এক আত্মীয় বলেন, স্থানীয় জয়রামপুরের এক যুবকের সঙ্গে তার প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। তাই তাকে মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকেই সে নিখোঁজ হয়। আমাদের সন্দেহ ওই ব্যক্তি তাঁকে নিয়ে গিয়ে খুন করেছে"।

Post a Comment